আন্তর্জাতিক

ইরাক ও ইরান সমর্থিত বাহিনীর উপর যুক্তরাষ্ট্রের হামলা

মরুভূমিতে অবস্থানরত সেনা ট্যাংক ও সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মরুভূমিতে অবস্থানরত সেনা ট্যাংক ও সেনা সদস্যরা, নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরাক ও ইরান বাহিনীর হামলায় তিন মার্কিন সেনা আহত হওয়ার পর ইরাক ও ইরান সমর্থিত বাহিনীর অবস্থানরত তিনটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, এই হামলাটি প্রয়োজনীয় এবং আনুপাতিক ছিল।

মঙ্গলবার ২৬ ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং সহযোগী গোষ্ঠীগুলোর দ্বারা ব্যবহৃত তিনটি স্থানে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছেন, এই হামলা ইরাক এবং সিরিয়ায় মার্কিন সেনা বিরুদ্ধে ইরানিদের আক্রমণের প্রতিক্রিয়া। আজকের হামলায় তিন মার্কিন কর্মী আহত হয়েছেন এবং তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।

মার্কিন মিত্র ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধের মধ্যে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলা বেড়েছে। ইসরায়েলের উপর হামাসের হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ মারা যায়। সেই হামলার জবাবে ইসরায়েল গাজায় হামলা শুরু করে যার ফলে এখন পর্যন্ত ২০ হাজার জনেরও বেশি মানুষ মারা গেছে।

ইসলামিক স্টেট গোষ্ঠীর পুনরুত্থান রোধ করার প্রচেষ্টার অংশ হিসাবে ইরাকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা এবং সিরিয়ায় প্রায় ৯০০ সেনা রয়েছে।

বিষয়:ইরাক ইরান যুক্তরাষ্ট্র সেনা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…