নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া গণসংহতি আন্দোলন আগামী নির্বাচনে কাদের সাথে জোট করবে তা নিশ্চিত নয়। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়েছেন, গণমানুষের রাজনীতিতে যাদের সাথে কর্মসূচি ও লক্ষ্যের ঐক্য তৈরি হবে তাদের সাথেই জোট গঠন করবেন তারা। তিনি মনে করেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে জনগণ আরো শক্তিশালী হবে।








