চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন ফারুকী, জানালেন তিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
ছবি: মিতুল আহমেদ

ছবি: মিতুল আহমেদ

‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে ,আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আল‌‌‌হাদুলিল্লাহ।’

দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়ে এমন সুখবরই দিলেন তার স্ত্রী ও দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

চিকিৎসকদের বরাতে বুধবার বিকেলে তিশা ফেসবুকে ফারুকীর বিপদমুক্ত হওয়ার খবর জানান। তবে কিছুদিন এই নির্মাতাকে থাকতে হবে বিশ্রামে। তিশা বলেন, “বিপদমুক্ত থাকলেও ফারুকীর কিছু দিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে, ইনশাআল্লাহ।”

ফারুকীর অসুস্থ হওয়ার খবরে বহু মানুষ তিশাকে ফোন করেন, ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। অনবরতই তারকাছে জানতে চেয়েছেন ফারুকীর শারীরিক অবস্থার কথা। ব্যস্ততার কারণে কাউকে উত্তর দিতে পারেননি। তাদের প্রতি দুঃখপ্রকাশ করে কৃতজ্ঞতা জানান তিশা।

এরআগে সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। ডাক্তারের পরামর্শে এনজিওগ্রাম করে তখন জানা যায়, ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে তার। পরে নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয় ‘টেলিভিশন’ এর এই নির্মাতাকে।

সর্বশেষ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে নো ল্যান্ডস ম্যান, মনোপলি উল্লেখযোগ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশানুসরাত ইমরোজ তিশাফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT