চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুট্টাক্ষেত থেকে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
৬:০১ অপরাহ্ণ ০৩, জুন ২০২৫
জনপদ, ঠাকুরগাঁও
A A
বাংলাদেশের চট্টগ্রাম জেলার মানচিত্র ও চট্টগ্রাম বিভাগের মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ঝুলন্ত মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাড়ির অদূরে একটি ভুট্টাক্ষেত থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আব্দুল জব্বার (৫০) নারগুন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি শ্রীকৃষ্টপুর গ্রামের বাসিন্দা এবং মৃত গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয়রা ভুট্টাক্ষেতে একটি জিগা গাছে জব্বারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের ভাষ্য, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন। পাওনাদারদের চাপের মুখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার ভাই ফারুককে সোমবার রাতে চেক জালিয়াতির মামলায় পুলিশ গ্রেপ্তার করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পয়গাম আলী বলেন, মঙ্গলবার সকালেও জব্বার স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বের হন। প্রতিবেশী মজিবুর রহমান ও মো. তমিজ উদ্দিন জানান, গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই পাওনাদারদের চাপ বাড়তে থাকে। ধারণা করা হচ্ছে, সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT