চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমান হাদির ওপর নৃশংস হামলায় উদ্বেগ প্রকাশ শিক্ষক নেটওয়ার্কের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের লোগো, গাছের শাখার মতো ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর সংঘটিত নৃশংস সশস্ত্র হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের ঠিক পূর্বমুহূর্তে একজন সম্ভাব্য প্রার্থীর ওপর এমন দুঃসাহসিক হামলা দেশের নিরাপত্তা পরিস্থিতির নাজুকতা এবং সঙ্কটাপন্ন রাজনৈতিক সংস্কৃতির আরেকটি উদ্বেগজনক দৃষ্টান্ত। একইসাথে এই হত্যাচেষ্টা আবারও প্রমাণ করেছে যে অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশের নাগরিকদের যথাযথ নিরাপত্তা বিধানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।

Banglabid

বিবৃতিতে আরও বলা হয়েছে, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সক্রিয় একজন রাজনৈতিক কর্মীকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে গুলি করার ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য নিঃসন্দেহে এক অশনিসংকেত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে উদাসীনতা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের সংস্কৃতি যাতে কোনোভাবেই ফিরে না আসে, তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারসহ সকল রাজনৈতিক দলের যুগপৎ দায়িত্ব। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বিশ্বাস করে যে, বাংলাদেশের মঙ্গল ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনাকারী সকল রাজনৈতিক শক্তি ও সংগঠন এ ব্যাপারে ঐক্যবদ্ধ অবস্থান নেবে।

নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বলা হয়েছে, আমরা সরকারের কাছ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নির্দেশনা জনসম্মুখে ঘোষণার আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তফসিল ঘোষণাত্রয়োদশ সংসদ নির্বাচনবিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কেরশরীফ ওসমান বিন হাদিস্বতন্ত্র প্রার্থীহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT