চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারজাহ’র বিপক্ষে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ কিংসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি ফুটবল দলের খেলোয়াড়রা শারজাহর বিপক্ষে ম্যাচে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শারজাহ এফসি’র বিপক্ষে দাঁড়াতেই পারল না বসুন্ধরা কিংস। আক্রমণের ছেয়েও রক্ষণে বেশি মনযোগ ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নদের। তাতেও লাভ হয়নি। ইউরোপে আলো ছড়িয়ে আসা ফুটবালদের তোপে গোল হজম করেছে দুটি। এতে প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গিয়ে শুরুতেই মিশন শেষ হয়ে গেল কিংস বাহিনীর।

শারজাহ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বসুন্ধরা কিংস। পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল অস্কার ব্রুজেনের দল। আরব আমিরাতের ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন লুয়ানজিনিয়ো পেরেইরা।

মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের ছয়বারের চ্যাম্পিয়ন ক্লাবটির। রক্ষণ দৃঢ় রাখায় মনোযোগী ছিল বসুন্ধরা কিংস। গোলবারে বেশ ভালোই করছিলেন আনিসুর রহমান জিকো। প্রথমার্ধের মূল সময় গোল শূন্য সমতাতেই থাকে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মিরালেম পিয়ানিচের বাড়ানো বল থেকে গোল আদায় করেন লুয়ানজিনিয়ো। ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা।

Banglabid

বিরতির পরও দাপট থাকে স্বাগতিকদের। ৫২ মিনিটে গোল শোধের সুযোগ এসেছিল বসুন্ধরার সামনে। তবে ডরিয়েলটন গোলরক্ষকের গাঁয়ে মেরে সেই সুযোগ হাতছাড়া করেন। ৭০ মিনিটে পিয়ানিচের শট ফেরান জিকো। ফিরতি প্রচেষ্টাও প্রতিহত হয়। তবে চাপ ধরে রেখেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল। আব্দেল্লাজিজ সেলিম আলির ক্রসে হেডে বল জালে পাঠান লুয়ানজিনিয়ো। দুই গোলে পিছিয়ে পড়ে কিংস আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে সেখানেই শেষ হয়ে যায় কিংসদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি চ্যাম্পিয়ন্স লিগবসুন্ধরা কিংসলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিষেকে বিবর্ণ লিটন, কলম্বোকে হারিয়ে কোয়ালিফায়ারে গল

পরবর্তী

মেসি-আলবার গোল, ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি

পরবর্তী
লিওনেল মেসি গোল করে উদযাপন করছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-আলবার গোল, ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি

ফেনীতে মরহুম সুলতান মাহমুদের স্মরণে শোকপ্রকাশের জন্য মানুষের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদের মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া

সর্বশেষ

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT