অপরাধ

মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে তসলিম চৌধুরীকে কোন মামলায়, কী অভিযোগে এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তসলিম দীর্ঘদিন ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির শীর্ষ ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকার কাফরুল ও মিরপুর এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত তসলিম চৌধুরী।

বিষয়:গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…