চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খান ইস্যুতে পাকিস্তানে ১৪৪ ধারা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে ইমরান খান সমর্থকদের প্রতিবাদ ও ১৪৪ ধারা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে জীবিত আছেন কি না, তা নিয়ে দেশটিতে জোরালো গুঞ্জন ছড়িয়েছে। ইমরানের অবস্থান ও সুস্থতার বিষয়ে তথ্য প্রকাশের দাবিতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ ডাকে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ প্রেক্ষিতে সম্ভাব্য উত্তেজনা ঠেকাতে শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, কয়েকদিন ধরে তার মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সরকারের পক্ষ থেকে বা কারা কর্তৃপক্ষের কাছ থেকে তার অবস্থান সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি পরিবার–পরিজনের কেউও দীর্ঘদিন ধরে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানান, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এসময় যেকোনো ধরনের সভা, জলসা, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ও পাঁচজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ থাকবে। এছাড়া অস্ত্র, লাঠি, শূল, বল-বেয়ারিং, পেট্রোল বোমা, বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সরঞ্জাম বহনও নিষিদ্ধ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যতীত অস্ত্র প্রদর্শন, উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং পুলিশের নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করাও বেআইনি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলে পেছনে আরোহী নেওয়া এবং লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৪৪ ধারা জারিইমরান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT