চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার রায় নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
শেখ হাসিনা রায় নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন।

সোমবার (১৭ নভেম্বর) জারি করা এক বিবৃতিতে হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত সব ব্যক্তিকে, নেতৃত্বস্থানীয় পর্যায়সহ, আন্তর্জাতিক মানদণ্ডে বিচারের আওতায় আনার পক্ষে জাতিসংঘ। এই রায় মানবাধিকার সুরক্ষায় বিশেষ তাৎপর্য বহন করে।

তবে মৃত্যুদণ্ডের বিষয়টিতে জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত করে সামদাসানি বলেন, আমরা সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ড প্রয়োগের বিরোধিতা করি। এটি দুঃখজনক।

Banglabid

জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়, ফেব্রুয়ারি ২০২৫-এ প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনের পর থেকে সংস্থাটি বারবার ন্যায়সংগত ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। পাশাপাশি ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগিয়ে যাবে। তিনি বলেন, অতীতের মানবাধিকার লঙ্ঘন পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা খাতের অর্থবহ সংস্কার অপরিহার্য।

এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানান তিনি। পরিস্থিতি শান্ত রাখতে টুর্ক সকল পক্ষকে ধৈর্য, সংযম ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT