চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের ক্লাব শাখতারের সংগ্রাম নিয়ে হলিউডে সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
শেখ জামাল ক্লাবের ফুটবল দল উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের নিয়মিত মুখ শাখতার দোনেস্ক। কিন্তু ২০১৪ সাল থেকে ঘর ছাড়া ক্লাবটি। সেসময় থেকেই নিজেদের মাঠে খেলতে পারছে না শাখতার। ইউক্রেনের ক্লাবটির হোম গ্রাউন্ড অবস্থিত ডনবাস অঞ্চলে যা দখল করে রেখেছে রাশিয়া। উত্থান-সংগ্রাম এরপর ইউরোপ সেরার মঞ্চে লড়াই চালিয়ে যাওয়ার গল্প নিয়েই সিনেমায় রূপ দেবেন হলিউড চলচিত্র নির্মাতারা।

অস্কারে মনোনয়ন পাওয়া পল তামসি ও এরিক জনসনের লেখা নতুন চলচিত্রে ২০২২ মৌসুমে ক্লাবটির গল্প প্রাধান্য পাবে। যখন রাশিয়া পুরোদমে ইউক্রেনে আক্রমণ চালায় তখন তাদের ঘরোয়া ম্যাচ খেলতে হয় পোলান্ডে। ইউরোপীয়ান ম্যাচগুলো জার্মানিতে। তাদের সংগ্রামকেই বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা হলিউডের।

শাখতারের প্রধান নির্বাহী সের্গেই পালকিন বলেছেন, ‘শাখতারের অনন্য ইতিহাস বিশ্বের সবার জানা উচিত, যোগ্যও বটে। আমরা সেসময় থেকে ঘর ছাড়া হয়েছি, এমনটা কোনো ক্লাবের সঙ্গে হওয়া উচিত না। বিশ্বাস করি, চলচিত্রটি ক্লাবটিকে নিয়ে যাদের অবদান ও স্বপ্ন ঐসব মহান ব্যক্তিদের শ্রদ্ধাঞ্চলি বহন করবে। এমনকি দেশের জন্য যারা লড়ে যাচ্ছেন তাদের জন্যও।’

Banglabid

এ গল্পের লেখক দুজন বলেছেন, ‘শাখতারের গল্পটি বলতে পেরে আমরা সম্মানিত। আমরা এই সিনেমায় যা দরকার আবেগ, অনুপ্রেরণা, রোমাঞ্চ, মানব চেতনা জায়গা করে দিতে হবে শাখতারের গল্পে। এমনকি তাদের মূল্যবোধ, স্বাধীনতা, সমবেদনা ও সাহসকেও দিতে হবে প্রাধান্য।

ইউক্রেনের প্রিমিয়ার লিগে ১৫ বারের শিরোপা জয়ী শাখতার। তাদের ঝুলিতে আছে ১৫ ইউক্রেনিয়ান কাপ। ২০০৮-২০০৯ মৌসুমে ইউরোপা লিগ জয়ের তকমাও পেয়েছে তারা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেললেও এবার নেই তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়ালিড স্পোর্টসশাখতার দোনেস্কসের্গেই পালকিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT