চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার ৪০ বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিমান ধ্বংসের পর বিশাল ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার দুটি কৌশলগত বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে ৪০টিরও বেশি বোমারু বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার মতে, ওলেনিয়া এবং বেলায়া বিমানঘাঁটিতে এই আক্রমণ চালানো হয়। হামলার নিশানায় ছিল রুশ টিইউ-৯৫ ও টিইউ-২২ কৌশলগত বোমারু বিমান, যেগুলোর মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

এসবিইউ’র এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রোববার ভোরে এই হামলা চালানো হয়। তার দাবি, ইউক্রেন এবার রাশিয়ার ভেতরে সবচেয়ে গভীরে ঢুকে সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে। হামলাটি হয়েছে সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলের স্রেডনি বসতিতে, যেখানে রাশিয়ার একটি সামরিক ইউনিট অবস্থান করছে। ওই অঞ্চলের গভর্নর হামলার সত্যতা স্বীকার করেছেন, যদিও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।

বেলারুশিয়ান সংবাদমাধ্যম নেক্সটা জানিয়েছে, মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটির কাছাকাছি প্রবল বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এটি রাশিয়ার অন্যতম কৌশলগত বিমানঘাঁটি, যেখানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানও মোতায়েন রয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে এ পর্যন্ত হামলা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো দাবি করছে, এই ড্রোন হামলা যদি সত্য হয়, তবে তা হবে যুদ্ধ শুরুর পর রুশ সামরিক কাঠামোর উপর সবচেয়ে সাহসী ও কৌশলগত আক্রমণগুলোর একটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT