চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় বিস্ফোরণে সিনিয়র সামরিক কর্মকর্তা নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মস্কোতে বোমা হামলায় নিহত হয়েছেন রাশিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। ভবনের বাইরে স্কুটারে লুকিয়ে রাখা বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়েছে। বোমা হামলা চালিয়ে রাশিয়ার ওই জেনারেলকে তারা হত্যা করেছে বলে দাবি করেছে ইউক্রেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় বোমাটি হামলাটি করা হয়। ইউক্রেন যুদ্ধের দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় নিহত হলেন ইগর কিরিলভ।

লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে নিহত হয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী বোমা হামলায় নিহত হয়েছেন।

ইউক্রেন বলেছে, মস্কোতে স্কুটার বিস্ফোরণে নিহত হওয়া সিনিয়র রাশিয়ান জেনারেলকে তারা হত্যা করেছে।

Reneta

এদিকে রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা বেশ কিছু ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ছিন্নভিন্ন প্রবেশদ্বার এবং রক্তমাখা তুষারের মধ্যে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

রাশিয়ার রেডিওঅ্যাক্টিভ, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনী মূলত এমন এক বিশেষ বাহিনী যারা তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে থাকে। সোমবার ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভের অনুপস্থিতিতেই তাকে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে বলে ইউক্রেনীয় সিকিউরিটি সার্ভিস জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেলকে হত্যা করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয়েছে তা দূর থেকে পাঠানো হয়েছে। এতে আরও বলা হয়, বোমাটিতে প্রায় ৩০০ গ্রাম বিস্ফোরক উপাদান থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনবোমা হামলারাশিয়ালেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

জুন ২৯, ২০২৬

প্রথম রাউন্ড শেষে চ্যানেল আই বিশ্বকাপ টিম কাকে চ্যাম্পিয়ন দেখছে?

জুন ২৯, ২০২৬

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

জুন ২৯, ২০২৬

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT