আন্তর্জাতিক

গৃহহীনদের তাঁবুর ব্যবহার সীমিত করতে যুক্তরাজ্যে নতুন আইনের পরিকল্পনা

লন্ডনে গৃহহীনদের জন্য তাঁবু ও ক্যাম্পের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের রাস্তায় গৃহহীন ব্যক্তিদের জন্য তাঁবু ও ক্যাম্পের দৃশ্য, শহরের ব্যস্ত পরিবেশের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, গৃহহীন লোকদের তাঁবুর ব্যবহার সীমিত করার জন্য নতুন আইনের প্রস্তাব করা হবে। গৃহহীনদের মধ্যে অনেকেই তাঁবুতে থাকাকে জীবনধারা হিসেবে দেখেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) টুইটারে এক টুইটে সুয়েলা ব্র্যাভারম্যান এই বিষয় জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান তার টুইট বার্তায় বলেছেন, যারা সত্যিকারের গৃহহীন তাদের রাজ্য সর্বদা সমর্থন করবে। তবে আমরা আমাদের রাস্তাগুলোকে মানুষের দখলে থাকা তাঁবুর সারি দ্বারা দখল করতে দিতে পারি না, তাদের মধ্যে অনেকেই বিদেশ থেকে এসেছেন, জীবনধারা পছন্দ হিসাবে রাস্তায় বসবাস করছেন।

প্রেস কনফারেন্সে বক্তা, বাংলায় সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, সরকার যদি কাজ না করে, ব্রিটিশ শহরগুলো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের মতো হয়ে যাবে, যেখানে শুধু অপরাধ, মাদক এবং কলঙ্ক চলে। যারা আসলেই গৃহহীন সরকার তাদের অবশ্যই সমর্থন করে এবং তাদের সকল প্রকার সাহায্যের জন্য সরকার কাজ করছে।

সুয়েলা ব্র্যাভারম্যান বিরোধী লেবার পার্টির ডেপুটি নেত্রী অ্যাঞ্জেলা রেনারকে সমালোচনা করে বলেছেন, রাস্তায় তাঁবুতে থাকা কোনো জীবনধারা হতে পারে না। নাগরিকদের এই অবস্তার জন্য সরকারের ১৩ বছরের গৃহহীনতা দায়ি।

আগামী মঙ্গলবার রাজার ভাষণে সরকারের নতুন আইন প্রণয়ন কর্মসূচির রূপরেখা দেয়া হবে। গত সেপ্টেম্বরে মাসে সুয়েলা ব্র্যাভারম্যান অভিবাসনের প্রতি দৃষ্টিভঙ্গির বৈশ্বিক সংশোধনের আহ্বান জানিয়েছিলেন, যা আগামী বছরের প্রত্যাশিত যুক্তরাজ্য সাধারণ নির্বাচনে একটি মূল বিষয় হতে পারে।

 

বিষয়:নতুন আইন যুক্তরাজ্যে সীমিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…