আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়ে বিবেচনা করবে যুক্তরাজ্য

বিক্ষোভকারীরা গণতন্ত্র ও মানবাধিকার সমর্থনে রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও গণহত্যার প্রতিবাদে রাস্তায় সমাবেশ করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘অসহনীয় ও ভয়াবহ’ উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ আরও ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

বিবিসি জানিয়েছে, হাউজ অব কমন্সে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা সামরিক অভিযান সম্প্রসারণ ও বসতি সহিংসতা এবং মানবিক সহায়তা আটকে দেয়ার ঘটনার শক্ত বিরোধিতা করেছি।

তিনি বলেন, আমাদের যুদ্ধবিরতিতে ফেরত যাওয়া দরকার। অনেক দিন ধরে আটকে থাকা জিম্মিদের মুক্ত করা দরকার এবং গাজায় দ্রুত আরও সাহায্যের দরকার। কারণ এটি এখন অসহনীয় ও ভয়াবহ পরিস্থিতিতে আছে।

ওদিকে ফিলিস্তিনিরা বলছে গাজায় এখন আর কোন নিরাপদ জায়গা নেই। গাজায় আর কোন নিরাপদ জায়গা নেই বলে জানান মাহরান খোদর নামের এক ব্যক্তি। তিনি বলেন, এমনকি যারা তাবুতে ঘুমান তারা যে কোনো সময় বিপদের মুখে পড়ছেন।

বিষয়:ইসরায়েল গাজা ফিলিস্তিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…