ইসরায়েলে অস্ত্রের রপ্তানি স্থগিত করছে যুক্তরাজ্য

একজন ব্যক্তি একটি স্যুট পরিহিত, হাতে লাল ফাইল নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ইসরায়েলে কিছু অস্ত্রের রপ্তানি স্থগিত করছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টকে জানিয়েছেন, অস্ত্র রপ্তানির ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করা হবে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই সব অস্ত্র গাজায় ব্যবহারের আশঙ্কা করছে ব্রিটেন। তবে এটি অস্ত্র নিষেধাজ্ঞা নয় বলেও জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে।
গাজায় সামরিক অভিযানের সময় ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলছে কি-না তা পর্যালোচনার পর এমন ঘোষণা দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামি
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






