ফুটবল

নেশনস লিগে অপ্রতিরোধ্য স্পেন, ক্রোয়োশিয়াকে গোল বন্যায় ভাসাল ইংল্যান্ড

নেশনস লিগে অপ্রতিরোধ্য স্পেন, ক্রোয়োশিয়াকে গোল বন্যায় ভাসাল ইংল্যান্ড

উয়েফা নেশনস লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে স্পেন। ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর চেক রিপাবলিকের বিপক্ষে অনবদ্য বিশ্বচ্যাম্পিয়নরা। ৩-১ গোলে চেকদের হারিয়ে টানা ৪১ ম্যাচ অপরাজেয় লুইস ডি লা ফুয়েন্তের দল। একই গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসাল ইংল্যান্ড। হ্যারি কেন ও বুকায়ো সাকার জোড়া গোলে ক্রোয়েটদের ৭-০ গোলে হারায় ইংলিশরা।

শনিবার রাতে ঘরের মাঠ এস্তাদিও মুনিসিপাল কার্লোস তারতিয়েরে স্পেনের হয়ে গোল করেন লামিন ইয়ামাল, রদ্রি ও মিকেল মেরিনো। চেক রিপাবলিকের হয়ে একমাত্র গোলটি জিরি স্লামা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে চেক জালে বল পাঠান আগের দুই ম্যাচে গোল করা লামিন। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে। বিরতির পর নেমে একটি গোল শোধ করে চেক। ৬৯ মিনিটে গোল করে ব্যবধান ২-১ করেন জিরি স্লামা। ৮৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। রবার্তো ফের্নান্দেজকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি। চার মিনিট পর স্পেনের তৃতীয় গোলটি করেন মেরিনো। শেষ অবধি ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দলটি।

অন্যদিকে ক্রোয়োশিয়ার ঘরের মাঠ এইচএনকে স্টেডিয়ামে গোল উৎসব করেছে থমাস টুখেলের ইংল্যান্ড। ম্যাচের অষ্টম মিনিটে গোল করেন হ্যারি কেন। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম। ৩৯ মিনিটে অ্যান্টোনিও গর্ডন ইংলিশদের তৃতীয় গোলটি করেন। ৪৫ মিনিটে চতুর্থ গোলটি করেন সাকা। ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় সফরকারীরা। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হ্যারি কেন। সাকা ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান ৬-০ করেন। এরপর ৮৭ মিনিটে মরগান রজার্স চেক কফিনে শেষ পেরেক এটে দেন। ৭-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। বেলিংহ্যাম একটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেন

নেশনস লিগের অন্য ম্যাচে থার্মোপ্ল্যান অ্যারেনাতে স্লোভেনিয়াকে ২-১ গোলে হারায় স্বাগতিক সুইজারল্যান্ড। একই গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক নর্থ মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড। ফিনল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে আলবেনিয়া। একই গ্রুপের অন্য ম্যাচে সান মারিনো বেলারুশের কাছে হেরেছে ৪-০ গোলে। এছাড়া লুক্সেমবার্গ ১-০ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে, আরেক ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গেলো হারিয়েছে আইসল্যান্ড।

বিষয়:ইংল্যান্ড উয়েফা নেশনস লিগ ক্রোয়োশিয়া স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…