ফুটবল

ইউরোতে মাদক গ্রহণের অভিযোগে রেফারির বিরুদ্ধে তদন্ত

ফুটবল ম্যাচে রেফারির মুখাবয়ব ও অরেঞ্জ জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে একজন রেফারি, অরেঞ্জ জার্সি পরা, মনোযোগীভাবে খেলা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল ও তাদের কোচ ইয়ূর্গেন ক্লপকে গালি দেয়ার অভিযোগে সপ্তাহখানেক আগে বরখাস্ত করা হয়েছে রেফারি ডেভিড কুটকে। তার বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগও উঠেছে। একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

কুট ইংলিশ প্রিমিয়ার লিগে একজন ভিডিও বিশেষজ্ঞ রেফারি। জার্মানিতে হওয়া ইউরো ২০২৪ আসরে ভিডিও রেফারির দায়িত্ব পালন করেছেন। তার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইউরো চলাকালে এক ধরনের সাদা পাউডার গ্রহণ করছেন। পরে উয়েফা তদন্ত শুরু করেছে এবং নিশ্চিত হতে চাইছে এ রেফারি নৈতিকতা এবং আচরণবিধি ভেঙেছেন কিনা।

উয়েফা বিবৃতিতে জানিয়েছে, ‘রেফারি ডেভিড কুট দ্বারা উয়েফার শৃঙ্খলাবিধির সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এজন্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মূল্যায়ন করার জন্য উয়েফা একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করেছে।’

অভিযোগের পর কুটকে সবধরনের দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে।

বিষয়:ইউরো-২০২৪ উয়েফা জার্মানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…