চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শানের পর এবার বলিউডের তুমুল জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সোমবার রাত ৯টার দিকে মুম্বাইয়ে জাতীয় পুরস্কারজয়ী গায়ক উদিত নারায়ণের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্রের খবর, স্কাইপ্যান অ্যাপার্টমেন্টের ১১ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর গায়ক উদিত নারায়ণ থাকেন, ওই বহুতলের ৯তলায়। জানা যাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গায়কের এক প্রতিবেশীর প্রাণহানিও হয়েছে। মৃতের নাম রাহুল মিশ্র। ওই বহুতলের ১১ তলাতেই থাকতেন তিনি। তবে গায়ক ও তার পরিবার সুরক্ষিত বলেই জানা যাচ্ছে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে অ্যাপার্টমেন্টটি ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। এক প্রত্যক্ষদর্শী ভারতীয় সংবাদমাধ্যমে জানান, ১১ তলায় একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। সেখান থেকেই পর্দায় আগুন ধরে যায়। তৎক্ষণাৎ বাড়ির গৃহকর্তী ছুটে গিয়ে নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানান, তবে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে।

Banglabid

এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে ওই বহুতলের ১১ তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তবে এই ঘটনায় এখনও সংগীতশিল্পী উদিত নারায়ণের তরফে কোনও বিবৃতি মেলেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডউদিত নারায়ণগায়কবলিউডশান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রদল কর্মীর ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির

পরবর্তী

নক আউটের পথে আবাহনী, ফেডারেশন কাপে শঙ্কায় মোহামেডান

পরবর্তী
দুটি বাংলাদেশ ফুটবল খেলোয়াড় মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নক আউটের পথে আবাহনী, ফেডারেশন কাপে শঙ্কায় মোহামেডান

শেখ হাসিনা গভীর মনোযোগে বক্তৃতা দিচ্ছেন, চোখ বন্ধ, সাদা চুলের মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT