চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্ধব ঠাকরের পদত্যাগ, ক্ষমতায় আসছে বিজেপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায় বিপক্ষে যাওয়ার পর বুধবার রাতেই ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ফেসবুক লাইভে এসে পদ ছাড়ার ঘোষণা দেন শিবসেনা প্রধান। শুধু তাই নয়, এদিন বিধান পরিষদ থেকেও পদত্যাগ করেন তিনি।

আবেগঘন বক্তব্যে উদ্ধব বলেন, কার ওপর রাগ আপনাদের? কোনো সমস্যা হলে আপনারা মাতোশ্রীতে আসতে পারতেন; সুরাট বা গুয়াহাটি যাওয়ার কী প্রয়োজন ছিল?

‘‘আমি ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক।’’

উদ্ধব ঠাকরের পদত্যাগের মাধ্যমে গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজ্যের রাজনৈতিক সঙ্কট শেষ হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন অপেক্ষা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে ‘মহাবিকাশ আঘাড়ি’ জোট সরকার ছেড়ে বেরিয়ে আসা বিদ্রোহী বিধায়কদের নতুন মন্ত্রিসভা গঠনের দিনই মুম্বাই আসার জন্য অনুরোধ করেছেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল।

তিনি বলেছেন, যে সব শিবসেনা বিধায়ক বৃহস্পতিবার মুম্বাই আসার কথা ভাবছেন, আমি তাদের একেবারে শপথ গ্রহণের দিন আসার জন্য অনুরোধ করছি।

Reneta

সংশ্লিষ্ট মহলের দাবি, বিক্ষুব্ধ বিধায়কেরা ফিরে এলে তাদের আবার নানা ভাবে দলে ফেরানোর চেষ্টা হতে পারে। সেই ঝুঁকি নিতে রাজি নয় বিজেপি। নিশ্চিন্ত থাকতে এখনই তাই সেনা বিধায়কদের মুম্বাই ফিরতে অনুরোধ করছেন পাটিল।

বিজেপির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, পরবর্তী সব সিদ্ধান্ত বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফডনবীস এবং একনাথ শিন্ডে নেবেন।

প্রসঙ্গত, অসামে আট দিন কাটানোর পর বুধবার সন্ধ্যায় ব্যক্তিগত বিমানে গোহাটি থেকে গোয়ার উদ্দেশে রওনা হন শিন্ডে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে বিধানসভায় আস্থাভোটের মুখোমুখি হতে হবে বৃহস্পতিবার। সেই কারণেই মুম্বাই আসার কথা ছিল তাদের।

বুধবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা করেন উদ্ধব। আর সেই সঙ্গেই পতন হয় ৩১ মাসের জোট সরকারের।

মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সমর্থনের জন্য ধন্যবাদ জানান কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং এনসিপি প্রধান শরদ পওয়ারকে।

উদ্ধবের পদত্যাগের পর পরই উল্লাস দেখা যায় বিজেপি শিবিরে। ফডনবীসের নামে স্লোগানও ওঠে। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, তৃতীয় বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি। উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধব ঠাকরে
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT