চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবসেনার উদ্ধব ঠাকরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজিপার্কে তার শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৬৬ সালে এখানেই শিবসেনার জন্ম এবং প্রথম দশেরা উৎসব পালন করেছিলেন বাল ঠাকরে।

অনুষ্ঠানে ছাত্রপজি শিবাজির মূর্তিও ছিল। উদ্ধব ঠাকরেই ঠাকরে পরিবারের প্রথম সদস্য যিনি মুখ্যমন্ত্রী হলেন।

এনডিটিভি জানায়, শপথগ্রহণের আগে গেরুয়া কুর্তা পরে ‘শিবরাজ্যাভিষেক’ বা ছত্রপজি শিবাজির আশীর্বাদ গ্রহণ করেন জোটের নেতা উদ্ধব ঠাকরে।

হিন্দি সিনেমার আর্ট ডিরেক্টর নীতিন দেশায়ের সাজানো মঞ্চে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমী ঠাকরে এবং ছেলে আদিত্য ঠাকরে।

মহারাষ্ট্র বিকাশ অগধি দায়িত্বভার গ্রহণ করার সাথে সাথে শপথ নেন শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের দুজন করে মন্ত্রী। তাদের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি।

Reneta

শিবসেনা, এনসিপি, কংগ্রেসের বহু নেতাই উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠান থেকে বিজেপিবিরোধী শক্তি দেখার জন্য। মঞ্চে বসে থাকতে দেখা গিয়েছিল শিল্পপতি মুকেশ আম্বানি, তার স্ত্রী নীতি আম্বানি এবং ছেলে অনন্তকে।

এছাড়াও রাজ ঠাকরেকে উপস্থিত থাকার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধব ঠাকরেমহারাষ্ট্রশিবসেনা
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT