চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইন্সম্যান-রেফারির সিদ্ধান্তকে ‘বিশ্বাসঘাতকতা’ বললেন টুখেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ০৯, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
টুখেল UEFA চ্যাম্পিয়নস লিগ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ করা সময়ের ১৩ মিনিটে লক্ষ্যভেদ করেন ম্যাথিয়াস ডি লিট। বল জালে জড়ানোর আগেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললে গোল বাতিল হয়। ম্যাচ শেষে লাইন্সম্যান ভুলের জন্য ক্ষমা চাইলেও বায়ার্ন মিউনিখের সর্বনাশ ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাভারিয়ানদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে।

নওসাইর মাজরাউই অফসাইডে ছিলেন, এমন দাবিতে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন। এসময় রেফারি সিজাইমন মার্সিনিয়াক অফসাইডের জন্য খেলা বন্ধ করে দিয়েছিলেন। বিষয়টি কিছুতেই নামতে পারেননি বায়ার্ন কোচ থমাস টুখেল। ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়তে পিছপা হননি।

‘এটা লাইন্সম্যান এবং রেফারির কাছ থেকে একটি বিপর্যয়কর সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্ত শেষপর্যন্ত বিশ্বাসঘাতকতার মতো মনে হয়। ম্যাচটা বিশাল বড় লড়াই ছিল, আমরা মাঠে উজাড় করে দিয়েছিলাম। এখন আমাদের রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাতে হবে।’

Banglabid

‘লাইন্সম্যান দুঃখিত বলেছে। রেফারিকে দেখেছেন যে আমরা দূর থেকে শট নিচ্ছি। বাঁশি বাজানোটা ভীষণ খারাপ সিদ্ধান্ত। এটি নিয়মের বিরুদ্ধে, তাদের দুজনের কাছ থেকে আসা একটি খারাপ সিদ্ধান্ত।’

খেলার যোগ করা সময়ের প্রথম মিনিটে জোসেলুর জয়সূচক গোলের দিকে ইঙ্গিত করে গুরুতর অভিযোগ তোলেন ডি লিট। ৩৪ বর্ষী এ স্পেনিয়ার্ড যখন বল জালে জড়ান, লাইন্সম্যান তখন অফসাইডের পতাকা তোলেন। পরে অবশ্য রেফারি ভিএআরের সাহায্যে গোলের সংকেত দেন। কিন্তু ডি লিটের নিশানাভেদের সময় বায়ার্নকে সেই সুযোগ দেয়া হয়নি।

‘আমি মনে করি সবাই আমরা নিয়ম জানি। অফসাইডের সংকেত পরিষ্কার না হলে আপনাকে খেলতে হবে! এটাই নিয়ম! আমি এটিকে কিছুটা অপমানজনক মনে করি। জোসেলুর গোলটিও প্রায় অফসাইড ছিল এবং তারা খেলা চালিয়ে যায়। তাহলে আমাদের সাথে কেন এমনটা হয় না?’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগটুখেলডি-লিটবায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT