চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রীদের জন্য বাংলাদেশে উবার ওয়ান মেম্বারশিপ চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
A A
উবার ওয়ান মেম্বারশিপের লোগো, বাংলাদেশে নতুন সুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শীর্ষ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার যাত্রীদের প্রতিদিনের যাতায়াতকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে মেম্বারশিপ প্রোগ্রাম ‘উবার ওয়ান’ চালু করেছে।

উবার-এর গ্লোবাল মেম্বারশিপ প্রোগ্রাম যাত্রীদের জন্য ভ্রমণে ছাড় ও বিশেষ অভিজ্ঞতা দেয়। এবার বাংলাদেশি যাত্রীদের প্রয়োজন ও জীবনযাত্রার ধরন বিবেচনায় উবার তাদের মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করলো।

উবার বাংলাদেশের প্রথম রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম যারা যাত্রীদের জন্য এই ধরনের বিশেষায়িত সেবা চালু করলো। ‘উবার ওয়ান’-এর সদস্যপদ গ্রহণের মাধ্যমে যাত্রীরা বিশেষ ছাড়, উচ্চ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারমূলক সেবা ও বেশ কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

Banglabid

মাসিক ১৭০ টাকা ফি’তে এই মেম্বারশিপ পাওয়া যাবে, যা প্রতি মাসে অটো-রিনিউ হবে। উদ্বোধন উপলক্ষ্যে থাকছে বিশেষ ছাড়। উবার ওয়ান সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ‘উবার ওয়ান ক্রেডিট’ পাবেন যা নিয়মিত ভ্রমণে উল্লেখযোগ্য হারে সাশ্রয় দেবে।

উবার ওয়ানের বিশেষ আকর্ষণ হলো শীর্ষ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারভিত্তিক সেবা পাওয়া। সদস্যরা প্রয়োজনে দ্রুত সহায়তাও পাবেন যা রাইডের পুরো অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, “উবার ওয়ান একটি ভিন্নধর্মী মেম্বারশিপ অভিজ্ঞতা যা প্রতিদিনের ভ্রমণকে আরও আরামদায়ক ও সাশ্রয়ী করবে। সুবিধা, সাশ্রয় ও বিশেষ অফার একসাথে করে আমরা আমাদের ব্যবহারকারীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করছি। বাংলাদেশি যাত্রীদের জীবনযাত্রা ও প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা এই সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

Reneta

বাংলাদেশে উবার ওয়ান সুবিধা উবার এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি ও বাইকসহ সব ধরনের রাইডে পাওয়া যাবে। উবার অ্যাপের সর্বশেষ সংস্করণের মেম্বারশিপ অপশনে যোগ দিয়ে সাথে সাথেই উপভোগ করা যাবে সুবিধাগুলো।

যেভাবে উবার ওয়ান সদস্য হবেন: প্রথমে উবার অ্যাপটির সর্বশেষ সংস্করণ আপডেট করুন, অ্যাপটি খুলুন। এবার ‘অ্যাকাউন্ট’-এ গিয়ে ‘উবার ওয়ান’ নির্বাচন করুন, সেখানে দেয়া সুবিধা ও শর্তাবলি দেখে ‘জয়েন নাও’ চাপুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার ওয়ানবাংলাদেশমেম্বারশিপ চালু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে

পরবর্তী

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ

পরবর্তী
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ

বদরুদ্দীন উমরকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানানো হবে কাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT