ফুটবল

বিদ্রোহ পরবর্তী ২৩ সদস্যের বাংলাদেশ দলে যারা

আরব আমিরাত সফর

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, সবুজ ঘাসের মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংযুক্ত আরব আমিরাত নারী দলের বিপক্ষে একটি ‘ফিফা ওমেন্স আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ’ ও একটি ‘প্রীতি ফুটবল ম্যাচ’ খেলতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। সফরের দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। খেলা হবে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে আসা মেয়েদের দলের ১৮ খেলোয়াড়ের বিদ্রোহের কারণে সফরে অধিকাংশ সিনিয়র খেলোয়াড় নেই। দলের অধিনায়কের নাম জানানো হয়নি। সাফ জিতে আসাদের মধ্যে দলে আছেন আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপাসহ কয়েকজন।

বাংলাদেশ দল
গোলরক্ষক: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রাণী রায়।
ডিফেন্ডার: কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফিদা খন্দকার, সুরমা জান্নাত, মোছা. সুলতানা, কানম আক্তার, অর্পিতা বিশ্বাস এবং মরিয়ম বিনতে হান্না।
মিডফিল্ডার: হালিমা আক্তার, স্বপ্না রাণী, মুনকি আক্তার, বন্যা খাতুন।
ফরোয়ার্ড: আইরিন খাতুন, আকলিমা আক্তার, শাহেদা আক্তার রিপা, আয়ন্ত বালা মাহাতো, ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সুরভি আকন্দ প্রীতি এবং নবীরণ খাতুন।

বিষয়:আফিদা ইউএই বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…