ফুটবল

বিশ্বকাপের আয়োজক হচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফুটবল ট্রফি ও বল, ফুটবল স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ট্রফি ও বল ফুটবল মাঠে স্থাপন করা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার জন্য প্রস্তুতি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছেলেদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে আর্জেন্টিনা। একমাত্র দেশ হিসেবে তারাই আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আগামী ২-৩ দিনের মধ্যেই প্রস্তাব গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ফিফা। সবকিছু ঠিক থাকলে লাতিন আমেরিকার দেশটিই হতে যাচ্ছে বিশ্বকাপের আয়োজক।

নতুন স্বাগতিক হিসেবে আর্জেন্টিনার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে তারা অংশ নিতে পারবে। বাছাইপর্বে আকাশী-নীলরা বাদ পড়ে যাওয়ায় চলতি বছরের ২০ মে থেকে ১১ জুন হতে যাওয়া টুর্নামেন্টে তাদের খেলারই কথা ছিল না। ২৪ দলের আসরে বাছাইপর্বের বাধা টপকে লাতিন অঞ্চল থেকে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর ও উরুগুয়ে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকি তাপিয়া, এবং কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিনগুয়েজের সঙ্গে বৈঠকে করেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপের সম্ভাব্য আয়োজক হওয়ার বিষয়ে ইনফান্তিনো কথা বলেন।

বৈঠক শেষে বৃহস্পতিবার ফিফা সভাপতি বলেন, আয়োজক হওয়ার জন্য সরকারের নিশ্চয়তাসহ শুধু আর্জেন্টিনাই প্রার্থী হিসেবে প্রস্তাব উপস্থাপন করেছে। দুই থেকে তিন দিনের মধ্যে ফিফা ব্যুরোকে সিদ্ধান্ত নিতে হবে।

ইসরায়েলের সাথে রাজনৈতিক সমস্যার কারণে ফিফা আয়োজক দেশ হিসেবে ইন্দোনেশিয়ার মর্যাদা কেড়ে নেয়। এমাসেই বিশ্বকাপে ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি না দেয়ার দাবিতে রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়া এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করে।

বিষয়:আর্জেন্টিনা ইনফান্তিনো কনমেবল তাপিয়া ফিফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…