চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবাদের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গত নভেম্বরে ভারতকে তাদের ঘরের মাটিতে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বড়দেরই অনুসরণ করেছে অজি যুবারা। সেই ভারতকে হারিয়ে ঘরে তুলেছে চতুর্থ শিরোপা।

সাউথ আফ্রিকার বেনোনিতে যুবাদের বিশ্বকাপ ফাইনাল মহারণে ভারতকে ৭৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ গড়ে অজি বাহিনী। জবাবে ৪৩.৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় ভারত।

অজিদের ২৫৩ রানের যাত্রায় সর্বোচ্চ ৫৫ রান করেন হারজাস সিং। পাশাপাশি হিউজ উইবগেন করেন ৪৮, হ্যারি ডিক্সন ৪২ রান করে আউট হন। আর ৪৩ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন অলিভার প্যাক। বাকী ব্যাটাররা অবশ্য উল্লেখযোগ্য রান করতে পারেননি।

ভারতের হয়ে রাজ লিম্বানি নেন তিন উইকেট। এছাড়া দুটি উইকেট নেন নামান তিওয়ারি।

জবাবে নেমে অজি বোলারদের তোপের মুখে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররা। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন চার ব্যাটার। সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার আদর্শ সিং। ৪২ রান করেন মুরুগান অভিষেক। এছাড়া মুসীর খান ২২ রান ও নামান তিওয়ারি ১৪ রান করেন।

অজিদের হয়ে রাফ ম্যাকমিলান ও মাহলি ব্রেডম্যান নেন তিনটি করে উইকেট। এছাড়া কাল্লাম ভিডলার নেন দুটি উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপঅস্ট্রেলিয়াফাইনালভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ‘হরমুজ প্রণালি’ খুলে দিল ইরান

এপ্রিল ১৭, ২০২৬

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

এপ্রিল ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের সেবা নিশ্চিত না হলে দায়িত্ব ছাড়ার কথা ভাবা উচিত: ধর্মমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

ফেসবুকে বট বাহিনীর অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ শিক্ষামন্ত্রীর

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT