ক্রিকেট

ভারতকে হারিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, জেতার জন্য উচ্ছ্বাস প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী শুক্রবার থেকে গড়াতে চলেছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে প্রস্তুতি ম্যাচ নিয়ে ভাবছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

আসর শুরুর দ্বিতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় দুপুর দুটায় গড়াবে লড়াই। ব্লুমফন্টেইনে ভারতকে হারিয়েই আসর শুরু করতে চায় যুবা টিম টাইগার্স।

মঙ্গলবার ‘ক্যাপ্টেন ডে’তে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক রাব্বি।  বলেছেন, ‘আমরা স্বাভাবিক ম্যাচগুলোর মতই খেলব। টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। কোচের কাছ থেকে দারুণ ইনপুট পেয়েছি। আমরা ভারতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করব।’

বিষয়:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৩ আইসিসি বাংলাদেশ ভারত রাব্বি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…