চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু টাইগার যুবাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
U-19 World Cup 2020, bangladesh

২০২৪ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে আইসিসি। সাউথ আফ্রিকায় ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হবে ১৯ জানুয়ারি, আর পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি। যুবাদের ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টের ১৫তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ।

সোমবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসরের সূচি প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৬টি দল। ‘এ’ গ্রুপে লড়বে ২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল।

যুবাদের বিশ্বকাপ আসরটি আয়োজনের কথা ছিল শ্রীলঙ্কার। তবে বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) বরখাস্ত করে আইসিসি। পরে লঙ্কানদের সরিয়ে প্রোটিয়াদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের জন্য দায়িত্ব দেয়া হয়। ফাইনাল পর্যন্ত সর্বমোট ৪১টি ম্যাচ খেলা হবে আসরে। পাঁচটি ভেন্যুতে গড়াবে লড়াই।

এবারের আসরে কাঠামো একটু পরিবর্তন করেছে আইসিসি। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ১২টি দল যাবে সুপার সিক্সে। সেখানে ছয়টি করে দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্স পর্ব। দুই গ্রুপের শীর্ষ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সেমিফাইনালে। সেমিতে বিজয়ীরা লড়বে ফাইনালে।

১৯ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে লড়বে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দিনের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে লড়বে ভারতের বিপক্ষে। একই মাঠে গ্রুপপর্বের বাকী ম্যাচগুলোও খেলবে যুবা টাইগাররা। ২২ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। আর ২৬ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

Reneta

এক নজরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপগুলো
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’: নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল

গ্রুপপর্বে বাংলাদেশের সূচি
১৯ জানুয়ারি-বাংলাদেশ-ভারত (মানগাউং ওভাল, ব্লুমফন্টেইন)
২২ জানুয়ারি-বাংলাদেশ-আয়ারল্যান্ড (মানগাউং ওভাল, ব্লুমফন্টেইন)
২৬ জানুয়ারি-বাংলাদেশ-যুক্তরাষ্ট্র (মানগাউং ওভাল, ব্লুমফন্টেইন)

The wait is over 🤩

Fixtures for the 2024 ICC U19 Men’s Cricket World Cup in South Africa are OUT! 🗓️#U19WorldCup | More ➡️ https://t.co/IX3eV3Z5fY pic.twitter.com/glWKCQF7xJ

— ICC (@ICC) December 11, 2023

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪আইসিসিআয়ারল্যান্ডবাংলাদেশভারতযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT