চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবাদের এশিয়া জয়ে অভিনন্দন তামিম-মুশফিকদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিকদের ১৯৫ রানে হারিয়ে প্রথমবার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে টাইগার যুবারা। তরুণ ক্রিকেটারদের এমন অর্জনে আনন্দিত জাতীয় দলের ক্রিকেটাররা। রাব্বি-শিবলীদের অভিনন্দন জানিয়েছেন তামিম-মুশফিক ও মিরাজ-শান্তরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক আইয়ান আফজাল খান। ব্যাটে নেমে ২৮২ রানের সংগ্রহ আনে বাংলাদেশ। জবাবে ২৪.৫ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় আমিরাত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে সেখানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকে ফেসবুকে যুবাদের অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। বলেছেন, ‘আমাদের ছেলেরা পেরেছে। এশিয়ার সেরা হওয়ায় অভিনন্দন অনূর্ধ্ব-১৯ দল। তোমাদের নিয়ে গর্বিত আমরা।’

টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! তরুণ টাইগারদের থাবার ছাপ এবার ইতিহাসের পাতায়! অভিনন্দন!’

দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও এশিয়ার চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘অসাধারণ! ভাল করেছো ছেলেরা।’

টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও অভিনন্দন জানিয়েছেন রাব্বিদের। লিখেছেন, ‘সাব্বাশ বাংলাদেশ। যুব এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন।’

টাইগার পেসার তাসকিন আহমেদ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আরব আমিরাতকে ১৯৫ রানে বিধ্বস্ত করে ১ম বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা ছিনিয়ে নিলো বাংলাদেশ।’

ট্যাগ: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপঅনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালআরব আমিরাততামিমবাংলাদেশমিরাজমুশফিকলিড স্পোর্টসশান্তশিবলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৫ সাংবাদিক

পরবর্তী

শীতকালে যেভাবে গিজার ব্যবহার করবেন

পরবর্তী
শীতকালে গিজার ব্যবহারের জন্য নিরাপদ ও কার্যকর উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতকালে যেভাবে গিজার ব্যবহার করবেন

অতিরিক্ত মন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT