জনপদ

কর্ণফুলীতে গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ

কর্ণফুলীতে গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণফুলীর নদীতে নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের সীতাঘাট এলাকার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ জন পর্যটক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুর দুইটার দিকে কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের সীতাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে এবং রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ হওয়া প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই।

তাদের বন্ধু সালমান আহমেদ জানায়, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে যায়। এরপর কর্ণফুলী নদীর সীতাঘাটে আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্য ও কাপ্তাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, নিখোঁজ দুইজনকে উদ্ধারে ডুবুরী দলের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিষয়:কর্ণফুলী পর্যটক পর্যটক নিখোঁজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…