চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোর নিহত

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১২:৫৯ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
জনপদ, দিনাজপুর
A A
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের শিখা ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বীরগঞ্জে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোর নিহত হয়েছে। ঘটনায় আহত হলে ওই দুই কিশোরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। সিলিন্ডার বিস্ফোরণে তাদের বাড়ির বেশ কিছু অংশ বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৮ টার দিকে বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ বিস্ফোরনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সীমান্ত পাল (১৭) ও প্রসেনজিৎ পাল (১৩)। নিহত সীমান্ত পাল উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর কুমারপাড়া গ্রামের নিখিল চন্দ্র পালের ছেলে এবং প্রসেনজিৎ পাল একই গ্রামের প্রতাপ চন্দ্র পালের ছেলে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

Banglabid

বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন মারা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক মো. জিল্লুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

Reneta

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য দুলাল চন্দ্র রায় জানান, সীমান্ত পালের বাবা নিখিল চন্দ্র পাল গ্যাস বেলুনের ব্যবসা করেন। কিন্তু নিখিল পাল অসুস্থ থাকায় রাতে পূজামণ্ডপে বেলুন বিক্রির জন্য সন্ধ্যায় বাড়িতে বসে গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলানোর কাজ করছিল সীমান্ত। এ সময় পাশে বসে তাকে সহযোগিতা করছিল চাচাতো ভাই প্রসেনজিৎ। হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটলে সীমান্ত ও প্রসেনজিৎ গুরুতর আহত হয়। এরপর তাদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস সিলিন্ডারদিনাজপুরদুই কিশোরনিহতবিস্ফোরণবেলুন ফোলানো
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও পাভেজের ৫ উইকেট, দেবাশিষ-আহরারের ফিফটি, সিরিজ বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

কোহলি ও রোহিতকে ‘মেসির উদাহরণ’ দিলেন হরভজন

আগস্ট ১৪, ২০২৬

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT