চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে ২ সিএনজি অটোরিকশায় আগুন

রবিউল হক রবি রবিউল হক রবি
৬:৫০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৩
জনপদ, ফেনী
A A
ফেনীতে দুটি সিএনজি অটোরিকশায় আগুন লেগে পুড়ে গেছে, ভেতরে ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গ্রীন টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা দু’টি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ইসলামপুর রোডে অবরোধ সমর্থকরা কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করেছে। ওই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার ৪ ডিসেম্বর সকালে ১০ জন দুর্বৃত্ত দুটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেসময় তাদের ছোড়া ইটের আঘাতে ইকবাল হোসেন নামে এক সিএনজিচালক আহত হন। পরে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে সাধারণ জনগণ।

সোমবার দুপুরে শহরের ইসলামপুর রোডে অবরোধ সমর্থকরা কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করেছে। তাদের অতর্কিত হামলায় আতঙ্কিত লোকজন দিকবিদিক ছুটতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করে।

Banglabid

আটক দু’জন হলেন -জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হোসেন ও ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান ফারসি।

গাড়িতে আগুন ও ভাংচুরের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, কিছুদিন ধরে রাজনৈতিক দলের হরতাল ও অবরোধ কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  নাশকতার চেষ্টা করছে  আন্দোলনকারীরা। আমরা নাশকতার প্রতিরোধের জন্য কাজ করে যাচ্ছি।

Reneta

তিনি জানান, সোমবার ভোরে ইকবাল হোসেন নামে একজনকে আটক করা হয়। তিনি ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি ছিলেন, বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে কাজ করছেন। আটক অন্যজন সালমান ফারসি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুন দিয়েছে দুর্বৃত্তরাগাড়ি ভাঙচুরফেনী শহীদ শহীদুল্লা কায়সার সড়কসিএনজি অটোরিকশায় আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরবর্তী

বিকাশ অ্যাপে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্টসহ নতুন ৫টি ফিচার

পরবর্তী
বিকাশ অ্যাপে নতুন ফিচারসমূহের ছবি, ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্টসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ অ্যাপে ‘ফেস আইডি’ ও ‘ফিঙ্গারপ্রিন্টসহ নতুন ৫টি ফিচার

Bangladeshi men talking at a market stall, colorful shop background. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা নেই হাতে, তাই রাজনীতির মাঠে!

সর্বশেষ

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬

১৯ বছর বয়সে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’, কে এই কাজিয়া?

আগস্ট ২৪, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT