চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা, মানুষ ও যানবাহন ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পৃথক দুইটি পাহাড়ধসের ঘটনায় দুই শিশু মারা গেছে।

বুধবার ৮ জুলাই সকালে চট্টগ্রাম নগরের চশমা হিলের মেয়র গলি ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এই দুটি ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে চশমা হিলের মেয়র গলি এলাকায় পাহাড়ধসে সামিয়া ইসলাম (১২) নামে এক শিশুর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দ্বায়িত্বরত কর্মকর্তা।

অন্যদিকে, গত চারদিন ধরে সীতাকুণ্ডে টানা বর্ষণ হচ্ছে। বুধবার সকালে জঙ্গল সলিমপুরে বাগানবাড়ি এলাকায় পাহাড়ধসে আশরাফুল ইসলাম তানভীর (১০) নামে এক শিশু মারা গেছে।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:চট্টগ্রাম দুই ‍শিশুর মৃত্যু পাহাড়ধস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…