চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতালের আগের রাতে রাজধানীতে দুই বাসে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
অপরাধ
A A
রাজধানীতে দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, দগ্ধ ও আহতরা উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াতের হরতালের আগের রাতে রাজধানীর গুলিস্তান ও আগারগাঁওয়ের তালতলায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেসময় একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শনিবার রাত পৌণে ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীতে দুই বাসে আগুনের ঘটনা, ক্ষতিগ্রস্ত বাসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

 

এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে, রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় একজনকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। সেসময় তার অন্য সহযোগি পালিয়ে যায় বলে জানা গেছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর থেকে ওই দুইজন যাত্রীবেশে বাসে উঠে। বাসটি আগারগাঁও তালতলা এলাকায়  পৌঁছলে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। সেসময় পুলিশ একজনকে আটক করলেও অন্যজন পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগারগাঁও তালতলায় একটি বাসে আগুন দেওয়ার সংবাদে ঘটনাস্থলের উদ্দেশ্যে একটি ইউনিট পাঠানো হয়। তারা ঘটনাস্থলে যাওয়ার আগে এক কলারের মাধ্যমে জানা যায় আগুন নিভে গেছে পরে ফেরত আনা হয় ইউনিট।

ট্যাগ: কমল পরিবহনগুলিস্তান টোল প্লাজারগুলিস্তানে বাসে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালে থাকছেন ধোনি-মোদী

পরবর্তী

ফাইনালে যেমন হতে পারে ভারতের একাদশ

পরবর্তী
ভারতীয় ক্রিকেট দল জিতের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে যেমন হতে পারে ভারতের একাদশ

নদী ও সমুদ্রের দৃশ্যের পাশে নির্মাণের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ওয়েব চলচ্চিত্র ‘নীল জলের কাব্য’

সর্বশেষ

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT