অপরাধ

রাজধানীর গুলিস্তান, মিরপুর ও কলাবাগানে ৩টি যাত্রীবাহী বাসে আগুন

গুলিস্তান, মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের দৃশ্য, দমকলকর্মীরা আগুন নেভাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার গুলিস্তান, মিরপুর ও কলাবাগানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির আগের দিন শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলিস্তান, মিরপুর ও কলাবাগানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাত সোয়া ৯ টার দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি  বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় একই সময়ে মিরপুর মাজার রোডে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাতে সাড়ে ১০টার দিকে রাজধানীর কলাবাগানে মিরপুর মেট্রো সার্ভিস নামে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ  তিনটি ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি রয়েছে বিএনপির।

বিষয়:গুলিস্তানে বাসে আগুন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…