চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের স্থানীয় নির্বাচনে এরদোয়ানের বড় পরাজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
তুরস্কের নির্বাচনী উৎসবের সময় জনসমাগম ও পতাকা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের প্রধান বিরোধী দল স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুল এবং আঙ্কারায় নিজেদের বিজয়ী বলে দাবি করেছে। গত দু’দশকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে এরদোয়ান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) প্রার্থীকে পরাজিত করে বিরোধীরা বড় ধরনের জয় পেয়েছে বলে দাবি করা হচ্ছে।

সোমবার ১ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার তুরস্কে এ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০ লাখেরও বেশি তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোট দেন।

প্রতিবেদনে বলা হয়, ভোটগ্রহণ শেষে ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালটের গণনা শেষে এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টির প্রার্থীকে ১০ লাখের বেশি ভোটে পরাজিত করেছেন বলে জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) মেয়র একরেম ইমামোগলু।

এদিন ভোট গণনা শুরুর পর সাবেক ব্যবসায়ী ইমামোগ্লু বলেন, ‘যারা জাতির বার্তা বুঝতে পারে না তারা শেষ পর্যন্ত হেরে যাবে। আজ রাতে ইস্তাম্বুলের ১৬ মিলিয়ন বাসিন্দা যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ও প্রেসিডেন্ট-উভয়ের প্রতি একটি বার্তা পাঠিয়েছেন।’

অন্যদিকে রাজধানী আঙ্কারায় সিএইচপির মেয়র মানসুর ইয়াভাস জয়ের দাবি জানিয়ে ফলাফলকে দেশের ‘শাসকদের জন্য এক স্পষ্ট বার্তা’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া তুরস্কের তৃতীয় বড় শহর ইজমিরেও এগিয়ে ছিল সিএইচপি।

ফলাফলের পর বিরোধী সমর্থকরা বিজয় উদযাপন করতে ইস্তাম্বুলে জড়ো হয়। সে সময় হাজার হাজার মানুষ মশাল জ্বালিয়ে এবং তুর্কি পতাকা নেড়ে উল্লাস জানায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইস্তাম্বুলতুরস্কতুরস্কে এরদোয়ানের বড় পরাজয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT