চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে সুড়ঙ্গ ধস, ২ দিন যাবৎ জীবিত আটকে আছেন ৪০ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতের উত্তরাখণ্ডে একটি সুড়ঙ্গ ধসের ঘটনায় ভেতরে আটকা পড়েন ৪০ জন শ্রমিক। গত ২ দিন যাবত জীবিত অবস্থায় আটকে আছেন তারা। তাদের উদ্ধারের জন্য নানা পদক্ষেপ নেওয়া হলেও এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

আনন্দবাজার জানিয়েছে, গত (১২ নভেম্বর) রোববার সকালে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের ওপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন ৪০ জন শ্রমিক।

উদ্ধারকারীরা জানান, ভাল আছেন নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে আটকে পড়া ৪০ জন শ্রমিক। তাদের সঙ্গে কথা বলা গেছে। সুড়ঙ্গের মধ্যে খাবার ও পানি পাঠানো হয়েছে। আপাতত রাবারের পাইপের সাহায্যে খাবার, অক্সিজেন এবং পানি পোঁছে দেওয়া হচ্ছে। নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের মনোবল অটুট রাখা হচ্ছে। নিয়মিত অক্সিজেনও পাঠানো হচ্ছে। তবে তাদের বের করে আনতে আরও দু’দিন সময় লাগতে পারে।

তারা জানায়, তারা চওড়া একটি স্টিলের পাইপ ভেতর পর্যন্ত পৌঁছে দিতে চাচ্ছেন, যার মধ্য দিয়ে শ্রমিকেরা এক এক করে বেরিয়ে আসবেন। এই প্রয়াস সফল না হলে আরও তিনটি বিকল্প ভেবে রেখেছেন তারা। তবে পুরো ধ্বংস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার করতে গেলে অনেক বেশি সময় লাগবে। কারণ ২দিন ধরে মাত্র ১৫ থেকে ১৭ মিটার ধস পরিষ্কার করা গেছে। তবে উদ্ধারকারীরা নিশ্চিত, সবাইকে নিরাপদে বের করে আনা যাবে।

উত্তরকাশীর জেলা প্রশাসন আটকে পড়া ৪০ জন শ্রমিকের একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের ৩ জন শ্রমিক ও ঝাড়খণ্ডের ১৫ জন শ্রমিক আছেন। এছাড়া উত্তরপ্রদেশের আট জন, ওড়িশার পাঁচ জন, বিহারের চার জন, উত্তরাখণ্ডের ২ জন, আসামের ২ জন এবং হিমাচল প্রদেশের ১ জন রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তরখণ্ডভারতসুড়ঙ্গ ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

মে ৮, ২০২৬

বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

মে ৮, ২০২৬

লেবাননে যুদ্ধে নিহতের প্রায় ১ মাস পর দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

মে ৮, ২০২৬

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে সহযোগিতার আহ্বান

মে ৮, ২০২৬

চারুলতা থেকে চোখের বালি— পর্দায় অমলিন রবীন্দ্রনাথ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT