চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্ডিয়াতে প্রি-বুকিংয়ে এগিয়ে ‘তুফান’, সিঙ্গাপুরে ৮০ শতাংশ হাউজফুল

হলিউড, বলিউড, কোরিয়ান সিনেমাগুলো টপকে টপ ফাইভ লিস্টেও 'তুফান'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
বিনোদন
A A

ঈদ শেষ হলেও দেশের সিনেমা হলগুলোতে দর্শকদের সিনেমা দেখার উন্মাদনা এখনও শেষ হয়নি। যদি শেষ হতো তাহলে মুক্তির ২০ দিন পরে গিয়েও প্রতি শো হাউজফুল পাওয়া যেত না। অনলাইনে সদ্য দিনের শো-এর টিকেট মিলতো, কিন্তু সেটিও হচ্ছে না। বিশেষ করে সিনেপ্লেক্সে ‘তুফান’ দেখতে হলে কমপক্ষে দু’দিন আগে অনলাইনে টিকেট বুকিং দিতে হচ্ছে!

গেল ঈদে মুক্তির পর থেকে শাকিব খান অভিনীত ‘তুফান’ শুধু বাংলাদেশ নয়, রমরমা চলছে মধ্যপ্রাচ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনে। এমনকি সবখানে হলিউড, বলিউড, কোরিয়ান সিনেমাগুলো টপকে টপ ফাইভ লিস্টেও উঠে এসেছে ‘তুফান’।

সাফল্যের ধারাবাহিকতায় ৫ জুলাই ইন্ডিয়া ও সিঙ্গাপুরে মুক্তি পেয়েছে আলফা আই প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ছবি ‘তুফান’। জানা যায়, পশ্চিমবঙ্গের বড় বড় ৪৭টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘তুফান’। রবিবার সেখানকার সাপ্তাহিক ছুটি হওয়ায় শহরের অধিকাংশ থিয়েটারগুলোতে ‘তুফান’ প্রি-বুকিংয়ে অনেকটা এগিয়ে রয়েছে।

‘বুক মাই শো’-এর মাধ্যমে দেখা যায়, রবিবার তুফানের অধিকাংশ থিয়েটারে শুরুর দিনের তুলনায় বুকিং বেড়েছে। যা ইতিবাচক দিক বলছেন সংশ্লিষ্টরা।  রাফী বলেন, এর আগে ইন্ডিয়াতে যতগুলো বাংলাদেশের সিনেমা মুক্তি পেয়েছে সেই তুলনায় তুফান ভালো অবস্থানে আছে।

ইউটিউব রিভিউয়ে দেখা যায়, ‘তুফান’ দেখে কলকাতার দর্শকরা বলছেন, এমন কমার্শিয়াল সিনেমা তাদের ওখানেও হয় না।৪ জুলাই ছবির প্রিমিয়ার দেখে টলিউডের একাধিক শিল্পীরা বলছেন, এই সময়ে দুই বাংলায় তুফানের মতো বিগ ক্যানভাসে সিনেমা হতে দেখা যায় না। সেদিক থেকে ‘তুফান’কে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়।

Reneta

এদিকে, ‘তুফান’র মাধ্যমে দীর্ঘদিন পর সিঙ্গাপুরে মুক্তি পেল বাংলা সিনেমা। শুক্রবার থেকে সিঙ্গাপুর সিটির জিভি সিটি স্কয়ার এবং জিভি ভিভোসিটি দুটি থিয়েটারে চলছে ‘তুফান’। শুরুতে একটি করে শো থাকলেও দর্শকদের আগ্রহে ছয়টি করে শো রাখা হয়েছে। ওয়েব সাইড ঘুরে দেখা যায়, এই দুটি থিয়েটারে অগ্রিম টিকিটে তুফানের ৮০ শতাংশই সোল্ড আউট!

পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা ‘তুফান’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। আরও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালক রাফী জানান, ‘তুফান’ ইন্ডাস্ট্রি হিটের দিকে আগাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফানতুফান ইন্ডিয়ারায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিঙ্গাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে বসতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম কৃষি যন্ত্রপাতির মেলা

পরবর্তী

ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু: ওবায়দুল কাদের

পরবর্তী

ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু: ওবায়দুল কাদের

কোটাবিরোধী আন্দোলনে আবারও উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT