চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সিদ্ধান্ত অসাংবিধানিক, ভয়েস অব আমেরিকা আবারও চালুর নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের নেওয়া ভয়েস অব আমেরিকা এবং সংশ্লিষ্ট সংবাদ পরিষেবাসমূহের তহবিল বন্ধ ও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে তাৎক্ষণিকভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন।

ইউপিআই জানিয়েছে, মার্কিন জেলা বিচারক রয়েস ল্যাম্বার্থ বলেন, ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) এর কার্যক্রম বন্ধে প্রশাসনের কোনো উপযুক্ত আইনগত ভিত্তি ছিল না।

তিনি বলেন, নির্বাহী আদেশের ভাষা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা উপেক্ষা করে তারা ইউএসএজিএম বন্ধে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে, যা বিশ্বব্যাপী সাংবাদিক ও গণমাধ্যম ব্যবহারকারীদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

এই আদেশের ফলে ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের কর্মীরা পুনর্বহাল হবেন এবং সংস্থাগুলো তাদের কংগ্রেস অনুমোদিত তহবিল পুনরায় ব্যবহার করতে পারবে।

এর আগে, জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পূর্বে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন সংবাদ উপস্থাপক এবং অ্যারিজোনার গভর্নর প্রার্থী কারি লেককে ভয়েস অব আমেরিকার নেতৃত্বে বসান। লেক অভিযোগ করেন, সংস্থাটিতে “অপচয়, জালিয়াতি ও অপব্যবহার” ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এবং ট্রাম্প সেই প্রেক্ষিতেই একটি নির্বাহী আদেশে ইউএসএজিএম বিলুপ্ত করতে স্বাক্ষর করেন।

কিন্তু গত মাসে ভয়েস অব আমেরিকার সাংবাদিক, কর্মীদের ইউনিয়ন এবং মুক্ত সংবাদ প্রচারক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালতে তারা অভিযোগ করে, প্রশাসনের এই পদক্ষেপ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আমেরিকার কণ্ঠস্বর নীরব করে দেওয়ার এক বিপজ্জনক উদ্যোগ।

Reneta

বিচারক ল্যাম্বার্থ রায়ে বলেন, প্রতিবাদীরা অভিযোগ করেছেন, এই সিদ্ধান্তে ইউএসএজিএম’র অস্তিত্ব, এর কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং লক্ষ লক্ষ শ্রোতার তথ্যপ্রাপ্তির অধিকার হুমকির মুখে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসাংবিধানিকআদালতভয়েস অফ আমেরিকাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT