আন্তর্জাতিক

বাইডেনের সাথে ট্রাম্পের সৌজন্য সাক্ষাৎ বুধবার

বাইডেন ও ট্রাম্পের সৌজন্য সাক্ষাৎ, দুই নেতা একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন ও ট্রাম্পের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, দুই নেতা একসঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে বুধবার (১৩ নভেম্বর) ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন জো বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানান তিনি।

সাক্ষাতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নীতি নিয়েও আলোচনা হতে পারে। শনিবার হোয়াইট হাউস জানায় বাইডেন এবং ট্রাম্প বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে মিলিত হবেন।

গত মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। ট্রাম্প এরই মধ্যে ৩০১টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি। এখনও একটি অঙ্গরাজ্যের (অ্যারিজোনা) ফল ঘোষণা বাকি।

ফল ঘোষণার দিন বুধবার (৬ নভেম্বর) ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে বাইডেন অভিনন্দন জানান বলে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউজে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।

২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আড়াইশ বছরপূর্তি। এ উপলক্ষে ট্রাম্প প্রশাসন ২০২৫ সাল থেকে বছরব্যাপী উৎসব উদযাপনের প্রস্তুতিও নিচ্ছে।

বিষয়:জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…