আন্তর্জাতিক

আমরা ইতিহাস গড়ছি: ত্রিপক্ষীয় সম্মেলনে ট্রাম্প

আমরা ইতিহাস গড়ছি: ত্রিপক্ষীয় সম্মেলনে ট্রাম্প

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনটি দেশের এই বৈঠকের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি হচ্ছে।

বিবিসি জানিয়েছে, আজ (১৯ নভেম্বর) বৃহস্পতিবার চীনের শেনঝেনে তিন দেশের ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, বৈঠকে অংশ নেওয়া তিনটি দেশ বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্র। দেশ তিনটির হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তিনটি পারমাণবিক অস্ত্রভান্ডার। আমরা ইতিহাস গড়ছি।

চীনের শেনঝেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এই সম্মেলনে ট্রাম্পের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং অংশ নিচ্ছেন। তিন দেশের নেতাদের এই বৈঠককে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প ত্রিপক্ষীয় এই সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…