আন্তর্জাতিক

হামাসের কাছে থাকা সব জিম্মিদের মুক্তির সময় বেঁধে দিলেন ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের সময়ের ছবি, আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ও রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের সময়ের ছবি, আলোচনায় ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তির জন্য আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সাথে আলোচনার সময় ট্রাম্প একথা বলেন। এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলার সম্ভাবনার কথাও জানান তিনি।

ট্রাম্প সতর্ক করে দেন, শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত। তিনি বলেন, শনিবার দুপুর ১২টার মধ্যে যদি সব জিম্মিকে ফেরত না দেওয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত।

হামাস গত সোমবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জিম্মিদের মুক্তি দিতে অনির্দিষ্টকালের জন্য দেরি করার ঘোষণা দেয়। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাস এই সিদ্ধান্তের কথা জানায়।

ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তকে ভয়ানক বলে আখ্যায়িত করেন এবং যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চান।

এদিকে, গাজা দখল নিয়ে মিশর ও জর্ডান বিরোধিতা করলে তাদের সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প। তিনি বলেন, ‘তারা যদি সম্মত না হয়, তাহলে আমি সহায়তা আটকে রাখব।’

বিষয়:গাজা হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…