চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে হামলার বিষয়ে দুই সপ্তাহ সময় নেবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ২০, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইরানে সামরিক হামলার সম্ভাব্য পরিকল্পনার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনও তিনি হামলার চূড়ান্ত নির্দেশ দেননি। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় নেবেন বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ১৯ জুন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে এ কথা জানান।

লেভিট জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হবে কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নিকট ভবিষ্যতে আলোচনা হওয়ার একটি উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, যা হতে পারে আবার নাও হতে পারে। এই ভিত্তিতে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবো, আমি যাবো কিনা।

এর আগে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার (১৮ জুন) তাদের এক প্রতিবেদনে দাবি করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে ইরানে সামরিক হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, তবে এখনো চূড়ান্ত নির্দেশনা জারি করেননি। এমনটিই জানিয়েছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টারা।

ইসরায়েলের হামলায় তেহরানসহ কয়েকটি শহরে বিস্ফোরণ হয়েছে। বেসামরিক স্থাপনায় হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলছে, এ পর্যন্ত ইরানে অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ২২৪ জন, আহত ১ হাজার ২৭৭।

Reneta

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। আরব সাগরে মোতায়েন করা হয়েছে একটি বিমানবাহী রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ। ইউরোপ থেকেও পাঠানো হয়েছে সামরিক বিমান।

বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের বিরসেবা শহরের সোরোকা হাসপাতালে ক্ষয়ক্ষতি হয়। তবে ইরানের আইআরজিসি জানিয়েছে, লক্ষ্য ছিল হাসপাতালের পাশে থাকা একটি সামরিক ও গোয়েন্দা দপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানে হামলাইসরাইল-ইরান সংঘাতমার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

জুন ১৭, ২০২৬

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT