আন্তর্জাতিক

আলোচনাকে ‘রিয়েল এস্টেট লেনদেন’ হিসেবে দেখেন ট্রাম্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আলোচনাকে ‘রিয়েল এস্টেট লেনদেন’ হিসেবে দেখেন ট্রাম্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন” বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার ৪ মার্চ সংবাদমাধ্যম বিবিসি বাংলা এই তথ্য জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন পোস্টে মি. আরাঘচি লিখেছেন, “পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার (জমি কেনাবেচা) মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলে, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না”।

এর ফলাফল উল্লেখ করতে তিনি লিখেছেন, “ফলাফল? হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা”।

ট্রাম্প “কূটনৈতিক সম্পর্ক এবং যারা তাকে নির্বাচিত করেছে সেই আমেরিকানদের সাথে প্রতারণা করেছেন” বলেও লিখেছেন আরাঘচি

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…