চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্স হ্যারির যুক্তরাষ্ট্র ছাড়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A

অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে আলোচনায় ব্রিটেনের রাজকুমার হ্যারি। তবে হ্যারির বিষয়টি নিউইয়র্ক পোস্টের এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

রোববার (৯ ফেব্রুয়ারি) নিউইয়র্ক পোস্ট সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডিউক অফ সাসেক্সের অভিবাসন মর্যাদা নিয়ে মামলা চলা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিন্স হ্যারিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

ট্রাম্প বলেন, আমি এটা করতে চাই না। আমি তাকে একা ছেড়ে দিতে চাই। এমনিই স্ত্রীকে নিয়ে হাজারও সমস্যায় রয়েছেন হ্যারি। কারণ, তার স্ত্রী ভয়ংকর। আমি আর নতুন করে হ্যারির সমস্যা বাড়াতে চাই না।

উল্লেখ্য, ২০২০ সালে রাজপরিবার ছেড়ে আমেরিকায় চলে যান হ্যারি ও মেগান। ক্যালিফোর্নিয়ায় থাকতে শুরু করেন। সেই সময় থেকে তার ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ, মাদক সেবন সংক্রান্ত তথ্য গোপন করে ভিসার আবেন করেছিলেন হ্যারি। গত বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথাও বলেন ট্রাম্প।

তিনি দাবি করেন, ক্ষমতায় আসলে নিশ্চয়ই ব্রিটেনের রাজকুমারের ভিসা বিতর্কে নজর দেবেন। চলতি বছরের গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকা। এই পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যে ক্রমশ বাড়ছে আতঙ্ক। তবে দুশ্চিন্তা নেই হ্যারি-মেগানের। কারণ, ট্রাম্প নিজেই বলছেন আপাতত তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন না তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পপ্রিন্স হ্যারিমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় সীমান্তে পুশ-ইনের ১০টি চেষ্টা রুখে দেওয়া হয়েছে: বিজিবি

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ৪, ২০২৬

২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

জুন ৪, ২০২৬
মমতা ব্যানার্জী ছবি: সংগৃহীত

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT