চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প-পুতিন বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
পুতিন ও ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ, শান্তিপূর্ণ সমঝোতার জন্য হাত মেলানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেন ইস্যু নিয়ে পুরো বিশ্ব তাকিয়ে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ওপর। শেষ পর্যন্ত বৈঠক ঠিকই হয়েছে তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে তেমন অগ্রগতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৈঠকে অসাধারণ অগ্রগতি হয়েছে, তবে ইউক্রেন যুদ্ধের বিষয়ে কোন চুক্তি হয়নি।

শনিবার ১৬ আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, একটি চুক্তি না হওয়া পর্যন্ত আর কোনো চুক্তি নয়। তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

ট্রাম্প আরও বলেন, পরবর্তীতে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো সদস্যদের ডাকা হবে। কেননা যুদ্ধবিরতি তাদের ওপর নির্ভর করে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য এর মূল কারণগুলো নিরসন করতে হবে। তবে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। তবে, পরবর্তী বৈঠক মস্কোতে হবে উল্লেখ করে তিনি ট্রাম্পকে স্বাগত জানান।

এরআগে, স্থানীয় সময় শুক্রবার আলাস্কায় এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ট্রাম্প-পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। ২০১৯ সালের পর মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের প্রেসিডেন্ট।

Reneta

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাআলাস্কায় বৈঠকআলোচনায় অগ্রগতিইউক্রেন ইস্যুট্রাম্প-পুতিন বৈঠকপ্রেসিডেন্ট ট্রাম্পযুদ্ধবিরতির চাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT