আন্তর্জাতিক

হোয়াইট হাউসে বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসায় ট্রাম্প

ট্রাম্প ও জেলেনস্কি বৈঠকের আগে একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকের আগে ট্রাম্প ও জেলেনস্কি একসঙ্গে দেখা যাচ্ছে, যেখানে ট্রাম্প জেলেনস্কির প্রশংসা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আজ আলোচনায় বসার আগে তার প্রশংসা করে বলেছেন, জেলেনস্কির প্রতি তার অনেক সম্মান আছে।

আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী, ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তির বিষয়ে আজ দুই দেশের প্রেসিডেন্টের একসাথে হোয়াইট হাউজে বসার কথা।

ডোনাল্ড ট্রাম্পের কাছে বিবিসির তরফ থেকে জানতে চাওয়া হয়, সম্প্রতি জেলেনস্কিকে স্বৈরশাসক বলার কারণে তিনি ক্ষমা চাইবেন কি না। তার উত্তরে তিনি বলেন, তিনি বিশ্বাস করতে পারছেন না যে তিনি এই কথা বলেছেন। সেইসাথে, তিনি এসময় জেলেনস্কিকে খুব সাহসী বলেও অভিহিত করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার পর ডোনাল্ড ট্রাম্প এসব বলছিলেন। তিনি আশা করছেন যে ভলোদিমির জেলেনস্কির সাথে তার আসন্ন বৈঠক খুব ভালো হবে এবং বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

তবে আগে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করে বলেছিলেন, আপনি তিন বছর ধরে সেখানে আছেন। আপনার এটি শেষ করা উচিৎ ছিল… এটি শুরুই করা উচিৎ ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন।

বিষয়:জেলেনস্কি ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…