ইসরাইলের সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে ট্রাম্পের পরিকল্পনা
আলোচনার সময় আকাশে বিভিন্ন উজ্জ্বল আলো দেখা যাচ্ছে, যা সংবাদ প্রতিবেদনের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইসরাইলের বিমান ঘাঁটি, সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। ওদিকে ইরানের ১২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনার পাশাপাশি একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। ইসরাইলের সাথে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পনের আহ্বান জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান জানলেও এখনই হত্যা নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ইরান কখনোই ইসরাইলের সাথে আপস করবে না বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন খামেনি।






