দায়িত্ব নিয়েই ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের অফিসে বসে আছেন, পেছনে মার্কিন পতাকা ও প্রেসিডেন্টের সিল্ক ব্যানার, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন তিনি।
বিবিসি জানিয়েছে, ওভাল অফিসে ফিরে বেশকিছু নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প। এসব আদেশের মাঝে একটি হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে “জাতীয় জরুরি অবস্থা” ঘোষণা।
নির্বাহী আদেশ সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি একটি বিশাল সিদ্ধান্ত।
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে ট্রাম্প ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে যে ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো হবে। মাদকচক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে বলেও ঘোষণা করেন তিনি।
এর আগে, ২০ জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সময় দুপুর ১২টার দিকে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। অষ্টাদশ শতাব্দীর নব্বইয়ের দশকের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট বিজয়ী হয়ে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন, যিনি একবার নির্বাচনে পরাজিত হয়েছিলেন।






