চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার অভিনয়ে ফারুকী, এলো ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

প্রথমবারের মতো অভিনয় করলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী! তার অভিনীত সিনেমাটির নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, সংক্ষেপে এটিকে বলা হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। নিজের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা!

এই তথ্য পুরনো, নতুন তথ্য হলো, বৃহস্পতিবার সন্ধ্যায় এলো ফারুকী-তিশা অভিনীত ‘বায়োগ্রাফি’ সিনেমার ট্রেলার। রেদওয়ান রনি প্রযোজিত সিনেমাটির ট্রেলার মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম চরকির ইউটিউব চ্যানেলে।

‘অটোবায়োগ্রাফি’র পৌনে দুই মিনিটের ট্রেলারে একজন নামকরা অভিনেত্রী তিথি এবং নির্মাতা ফারহানের চরিত্রে অভিনয় করেছেন তিশা-ফারুকী! ফারহান-তিথির দাম্পত্য জীবনের পাশাপাশি ট্রেলারে উঠে এসেছে বার বার ফারুকীর সিনেমা সেন্সর বোর্ডে আটকে দেয়ার বিষয়টিও!

প্রথমবার অভিনয় প্রসঙ্গে ফারুকী আগেই বলেছেন, ‘অটোবায়োগ্রাফি’ ছবিটা লেখার সময় থেকেই আমি এবং তিশা দুইজনই জানি এখানে আমাদের দুইজনকেই অভিনয় করতে হবে। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব ছিলো। কারণ অভিনয় একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয় তো আরো ভালনারেবল ব্যাপার। রেদওয়ান রনি গল্প শোনার পর বললো, ‘বস, এই ক্যারেক্টার আপনাকেই করতে হবে।’ তারপরও আমার সংশয় না কাটলে তিশা আমাকে হেল্প করে সিদ্ধান্ত নিতে। ও বলে, ‘এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ!’ তার পর তো বাকীটা ইতিহাস…”।

সেই ইতিহাস খুব শিগগির দেখতে পারবেন দর্শক। চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি সিনেমার একটি ‘অটোবায়োগ্রাফি’। তবে সিনেমাটি কবে নাগাদ দর্শক দেখতে পারবেন, সেই চূড়ান্ত তারিখ প্রকাশ করেনি চরকি।

এরমধ্যে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবের চলতি আসরে। যেখানে মর্যাদাপূর্ণ ‘কিম জিসুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে ‘অটোবায়োগ্রাফি’। প্রয়াত পরিচালক কিম জিসুকের স্মরণে এ পুরষ্কার চালু করা হয়েছিল। ফারুকীর আলোচিত এই সিনেমা ছাড়াও আরও ৯ জন দাপুটে নির্মাতার সিনেমা জায়গা করে নিয়েছে এতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোবায়োগ্রাফিচরকিতিশাফারুকীলিড বিনোদনসামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT