জনপদ

পর্যটকদের সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

সাজেক ভ্রমণে পর্যটকদের জন্য সুন্দর পাহাড়ি দৃশ্য ও হোটেল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেক ভ্রমণের জন্য পাহাড়ি পরিবেশে নির্মিত হোটেল ও সুন্দর প্রাকৃতিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একমাস পার হতে না হতেই রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে আবারও বিধি-নিষেধ দিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধি-নিষেধ দেয়া হয়।

দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরে আবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া বর্তমানে যারা সেখানে অবস্থান করছেন তাদের বুধবার নিরাপদে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

বিষয়:নিষেধাজ্ঞা সাজেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…